ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে কর্ণাটকের বেঙ্গালুরুতে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়েছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি। বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির আয়োজনে এই কর্মসূচিতে যোগ দিয়ে আলোচনায় অংশ নেন তিনি।

ধ্রুব রাঠি বর্তমানে ভারতীয় ডিজিটাল কন্টেন্ট তৈরির জগতে অত্যন্ত পরিচিত এক মুখ। ১৯৯৪ সালে জন্মগ্রহণ করা রাঠি তাঁর উচ্চশিক্ষার জন্য জার্মানি যান এবং সেখানেই পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি জার্মানিতেই বসবাস করছেন।

ইউটিউব প্ল্যাটফর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে, যখন তিনি জার্মানিতে কলেজ জীবন অতিবাহিত করছিলেন। দীর্ঘ পথচলায় ২০১৪ সালে প্রথমবারের মতো তাঁর তৈরি একটি ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ভাইরাল হয়। সেই সময় থেকেই তিনি ডিজিটাল মাধ্যমে তাঁর প্রভাব বিস্তার করতে শুরু করেন।