কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিস্ফোরক আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) দুপুরে ইটনা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইটনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। উক্ত মামলার এজাহার অনুযায়ী অভিযুক্ত হিসেবে রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান জানান, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম রিংকুকে দ্রুততম সময়ের মধ্যে আদালতে পাঠানোর প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।