আজ ৫ অক্টোবর, ‘বিশ্ব শিক্ষক দিবস’। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চা ব্র্যান্ড ‘সিলন টি’ তাদের নতুন ক্যাম্পেইন ‘জীবনজুড়ে শিক্ষকের রেশ’ শুরু করেছে। জীবনের কোনো এক পর্যায়ে একজন শিক্ষকের বলা একটি কথা, দেওয়া সাহস কিংবা দেখানো সঠিক পথ আমাদের স্মৃতিতে বছরের পর বছর গেঁথে থাকে। সেই চিরচেনা এবং আবেগময় অনুভূতিগুলোকেই এবারের ক্যাম্পেইনের মূল উপজীব্য হিসেবে বেছে নিয়েছে ব্র্যান্ডটি।
সাধারণত শিক্ষক দিবসে বিভিন্ন ব্র্যান্ড পণ্যকেন্দ্রিক প্রচারণার দিকে নজর দেয়, তবে সিলন টি সেই প্রথা ভেঙে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের অমূল্য স্মৃতিগুলোকে গুরুত্ব দিয়েছে। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে ছয়টি রূপক গল্পের মাধ্যমে ছয়টি ওভিসি (OVC) নির্মাণ করা হয়েছে। এই ছোট ছোট গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একজন শিক্ষক কীভাবে একজন শিক্ষার্থীর জীবনে ভিন্ন ভিন্ন উপায়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যেতে পারেন।
ক্যাম্পেইনের অন্তর্গত ‘পেপার প্লেন’ গল্পটিতে দেখানো হয়েছে ভয় কাটিয়ে ওঠার সাহস পাওয়ার কথা। ‘হাতেখড়ি’ গল্পটি মনে করিয়ে দেয় একটি সফল যাত্রার শুরুর মুহূর্তগুলো। অন্যদিকে, ‘সা রে গা মা পা’ গল্পে উঠে এসেছে পড়াশোনার বাইরেও একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে চিনে নেওয়া এবং তাকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে শিক্ষকের অনন্য ভূমিকা। ‘জুলিয়াস সিজার’ গল্পটি আত্মবিশ্বাস তৈরির এক অনুপ্রেরণামূলক কাহিনী। ‘হারমোনিয়াম ফর সেল’ গল্পের মাধ্যমে পুরোনো শেখা গান আর শিক্ষককে ঘিরে থাকা স্মৃতিগুলো পুনরায় জীবন্ত হয়ে উঠেছে। আর ‘নস্টালজিয়া’ গল্পটি দর্শকদের মনে করিয়ে দেয় ব্যস্ত নাগরিক জীবনের ভিড়ে পেছনে ফেলে আসা স্কুল ও কলেজের সেই সোনালি দিনগুলোর কথা।
মূল গল্পগুলো প্রকাশের আগে টিজারের মাধ্যমে দর্শকদের মনে কৌতূহল তৈরি করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে গল্পগুলো ‘সিলন টি বাংলাদেশ’–এর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওগুলো দেখার পর অনেক দর্শক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতির কথা ভাগ করে নিয়েছেন। কেউ কেউ তাঁদের স্কুলের প্রিয় শিক্ষকের কথা মনে করেছেন, আবার কেউ কেউ কলেজজীবনের কোনো পরিচিত মুখকে স্মরণ করেছেন। এর ফলে গল্পগুলো কেবল পর্দার ভেতরে সীমাবদ্ধ থাকেনি, বরং দর্শকদের ব্যক্তিগত স্মৃতির সঙ্গে এক গভীর যোগসূত্র তৈরি করেছে।
এই ক্যাম্পেইনটিতে ব্র্যান্ডের পণ্য বা বাণিজ্যিক বার্তার চেয়ে মানুষের ব্যক্তিগত অনুভূতি ও আবেগকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক দিবসে কেবল আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো নয়, বরং জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পাশে থাকা সেই মানুষটির কথা মনে করিয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল ভাবনা। হয়তো কোনো একটি কথা, সামান্য উৎসাহ কিংবা একজন শিক্ষকের অটল বিশ্বাসই কোনো শিক্ষার্থীর পরবর্তী জীবনযুদ্ধের পথচলায় বড় ভূমিকা রেখেছিল।
সিলন টি এই ক্যাম্পেইনে দর্শকদের সরাসরি অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। প্রকাশিত ওভিসিগুলোর ক্যাপশনে দর্শকদের নিজেদের জীবনে রেশ রেখে যাওয়া প্রিয় শিক্ষকের গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে। কমেন্টে গল্প জমা দেওয়াদের মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন এবং তাঁদের শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য রাখা হয়েছে বিশেষ উপহার।
এর পাশাপাশি, এই ক্যাম্পেইনটি মানুষকে তাঁদের পুরোনো কোনো শিক্ষকের খোঁজ নিতে এবং সম্ভব হলে তাঁকে একটি ফোন করতে উৎসাহিত করেছে। ফলে শিক্ষককে মনে করার এই অনুভূতিটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তব জীবনে পুনরায় যোগাযোগ স্থাপনের একটি সুন্দর উপলক্ষ তৈরি করেছে।
‘জীবনজুড়ে শিক্ষকের রেশ’ মূলত সেই সব শিক্ষকদের প্রতি সিলন টির এক গভীর শ্রদ্ধা, যাঁদের শেখানো কথা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়েও মানুষের জীবনব্যাপী প্রভাব ফেলে। একজন শিক্ষক হয়তো প্রতিদিনের জীবনের অংশ হয়ে থাকেন না; কিন্তু তাঁর বলা কোনো কথা, দেওয়া কোনো সাহস কিংবা রেখে যাওয়া কোনো শিক্ষা থেকে যেতে পারে জীবনজুড়ে।