জাপানের নাগোয়া শহরের পালোমা মিজুহো স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল ২০তম এশিয়ান গেমসের। আতশবাজির ঝলকানি, আলোকসজ্জা, নাচ-গান এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই আসরের সমাপনী অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে অ্যাথলেটদের বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হয়, যার পর আনুষ্ঠানিকভাবে নামিয়ে নেওয়া হয় অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) পতাকা। এরপর ২০৩০ সালের আসরের জন্য পরবর্তী আয়োজক দেশ কাতারের দোহা প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করা হয় এশিয়ান গেমসের মশাল ও পতাকা। সবশেষে কড়াইয়ের আগুন নিভিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই ক্রীড়া মহোৎসবের সমাপ্তি ঘটে। বিদায়ের সেই রঙিন ও স্মরণীয় মুহূর্তগুলো রয়টার্স ও এএফপির ক্যামেরাবন্দি করা ১৫টি ছবিতে ফুটে উঠেছে।
জিন্নাত আক্তার এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৮ অপরাহ্ণ