চট্টগ্রামের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূমি ও পাবর্ত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন। ১০১ সদস্যের এই নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে নগর বিএনপির দপ্তর সম্পাদক শওকত আজম খাজাকে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ সাহাব উদ্দীন শামীম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন দিপ্তি। এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন আহমেদ উল আলম রাসেল।
সহসভাপতি পদে ১৫ জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন— হাজী ইদ্রিছ মিয়া, মো. আবদুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, জহির আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বালি, আলী আব্বাস, দিদারুল আলম লাবু, মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম আলমগীর, মোহাম্মদ শাহ আলম, হাবিবুর রহমান, আলমগীর পারভেজ ও আছিফ চৌধুর।
যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাতজন। তারা হলেন— ইকবাল হোসেন, সাহেদ আকবর, মোহামম্মাদ আবু বকর ছিদ্দিক, এনামুল হক রাজু, শরিফুল ইসলাম তুহিন, ইশতিয়াক আলম চৌধুরী ও রাজিব চৌধুরী।
কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফজলুল হক সুমন এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন ইয়াসির আরাফাত চৌধুরী। এছাড়া মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন দেওয়ান মাহমুদ লিটা এবং আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ওমর চৌধুরী।
বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদের পাশাপাশি আরও ৫৪ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এই নতুন কমিটিতে।