নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং গাছের ডালপালা কর্তনের কাজের এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সকল ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।