ঢাকার নিকটবর্তী রূপগঞ্জের নলপাথরে ১৮০ ফুট এশিয়ান হাইওয়ে সংলগ্ন প্রায় ৬৫০ একর জমিতে গড়ে উঠছে পরিকল্পিত আবাসিক প্রকল্প ‘পূর্বাচল রিজেন্ট টাউন’। বিমানবন্দর থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে অবস্থিত এই টাউনশিপে আবাসিক প্লটের পাশাপাশি আধুনিক ভিলা, কন্ডোমিনিয়াম এবং সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টসহ প্রয়োজনীয় নাগরিক ও সামাজিক সুযোগ-সুবিধার পরিকল্পনা করা হয়েছে।

একটি আদর্শ আবাসিক এলাকার প্রয়োজনীয়তা বিবেচনা করে এখানে স্কুল-কলেজ, হাসপাতাল, মসজিদ, খেলার মাঠ, পার্ক ও লেকের মতো নাগরিক সুবিধা রাখা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার জন্য ৮০ ফুট প্রশস্ত প্রধান সড়ক এবং ২৫ থেকে ৬০ ফুট প্রশস্ত অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্কের পরিকল্পনা করা হয়েছে।

প্রকল্প এলাকাটিকে এ, বি, সি ও ডি—এই চারটি ব্লকে বিভক্ত করা হয়েছে, যেখানে ৩, ৪, ৫, ১০ ও ২০ কাঠার প্লটের ব্যবস্থা রয়েছে। বর্তমানে প্রকল্পের বিভিন্ন অংশে মাটি ভরাট ও সীমানা নির্ধারণসহ উন্নয়নকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে ‘এ’ ব্লকে প্লট হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এককালীন মূল্য পরিশোধকারী গ্রাহকদের প্লট হস্তান্তর, দখলনামা এবং সাফকবলা রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা হচ্ছে।

গ্রাহকদের আস্থার কথা মাথায় রেখে রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তালিকাভুক্তির পাশাপাশি রিহ্যাব ও বিএলডিএর সদস্যপদ নিশ্চিত করেছে পূর্বাচল রিজেন্ট টাউন। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

পরিকল্পিত নগরায়ণ ও উন্নত পরিকাঠামোর কারণে এই এলাকার জমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের আবাসন চাহিদা মেটাতে বর্তমানে এককালীন বুকিংয়ে বিশেষ সুবিধা এবং দীর্ঘমেয়াদি কিস্তির সুযোগ দিচ্ছে পূর্বাচল রিজেন্ট টাউন।