বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী বিকাশ কেন্দ্র’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি ফিল্ড অফিসার’ পদে মোট ৫০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদন করতে হলে প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। এই পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে প্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ফিল্ড সুপারভিশন, কম্পিউটার চালনা এবং যোগাযোগ দক্ষতায় পারদর্শী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে জানানো হয়েছে, অনভিজ্ঞ প্রার্থীদের প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২০,০০০ টাকা হবে। শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ‘ফিল্ড অফিসার’ পদে চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ী হওয়ার পর লাঞ্চ ভাতাসহ মাসিক বেতন হবে ২৬,৬৮০ টাকা। এর পাশাপাশি মোবাইল ভাতা ও মোটরসাইকেল জ্বালানি ভাতা আলাদাভাবে প্রদান করা হবে।
চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাচ্যুইটি (১৫ বছরের ঊর্ধ্বে ৩টি) সুবিধা পাওয়া যাবে। এছাড়া অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, পদোন্নতির সুযোগ এবং মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা প্রদান করা হবে।