সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আইনের বৈধতা অনুযায়ী, আগামী ৯০ দিনের মধ্যে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মিরপুরে রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয় ও তারেক রহমানের নির্দেশনা মোতাবেক মিষ্টি পদত্যাগ করেন।

উপনির্বাচনে ভোটদানের অধিকার থাকবে নির্দিষ্ট দল বা জোটের সংসদ সদস্যদের। যেহেতু এই আসনটি বিএনপির অধীনস্থ, তাই শূন্য হওয়ার পর উপনির্বাচনে শুধুমাত্র বিএনপিই এখানে প্রার্থী দিতে পারবে। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, সে ক্ষেত্রে ভোট দেবেন বিএনপির সংসদ সদস্যরা।