জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ ৬১১ জনকে শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এই পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চূড়ান্ত ফলাফলে মোট ৬৬৮ জন উত্তীর্ণ হলেও, তাদের মধ্যে ৫৭ জনের নাম বাদ পড়েছে। তাঁরা কেন বাদ পড়েছেন, তা এখনো জানা যায়নি।

২০২৫ সালের ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে মোট ৬৮৩টি শূন্য পদ ছিল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে মেধাক্রম অনুযায়ী ৬৬৮ জন প্রার্থীর সাময়িক মনোনয়ন করা হয়েছিল। তবে কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা হয়নি বলে তখনই জানানো হয়েছিল।

এই বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।