সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় চরিত্র সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো একটি ই-মেইল বার্তায় এই তথ্য চাওয়া হয়েছে।

বিএফআইইউ-এর পক্ষ থেকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি-সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।