স্বাদে ও পুষ্টিতে সমৃদ্ধ প্রন মিক্সড সালাদ ঘরে বসেই তৈরি করা যায়। এই সুস্বাদু ডিশটির জন্য প্রয়োজনীয় উপকরণ এবং প্রস্তুত প্রণালী নিচে দেওয়া হলো।
উপকরণ:
ক-এর অংশ:
ছোট বা মাঝারি চিংড়ি: ১ কাপ
পাঁচমিশালি বাদাম: ১ কাপ
ডিম: ১টা
কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
ময়দা: ১ টেবিল চামচ
আদাবাটা: আধা চা-চামচ
রসুনবাটা: আধা চা-চামচ
সয়া সস: ১ চা-চামচ
তেল (ভাজার জন্য): প্রয়োজনমতো
লবণ: সামান্য
ফ্রেশ ক্রিম: ২ টেবিল চামচ
খ-এর অংশ:
ক্যাপসিকাম (৩ রঙের): ১ কাপ
গাজর স্লাইস: আধা কাপ
শসা স্লাইস: ১ কাপ
কাঁচা মরিচের কুচি: ১ টেবিল চামচ
সাদা গোলমরিচের গুঁড়া: আধা চা-চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
থাই চিলি সস: সিকি কাপ
টমেটো কেচআপ: আধা কাপ
সয়া সস: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
লবণ: আধা চা-চামচ
প্রস্তুত প্রণালী:
প্রথমে 'ক' তালিকার সকল উপকরণ একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দিন। এরপর চিংড়িগুলো একে একে ডিপ ফ্রাই করে নিন। এ সময় বাদামগুলোও সোনালি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
অন্য একটি পাত্রে ২ টেবিল চামচ জলপাই তেল দিয়ে ক্যাপসিকাম, গাজর এবং শস্যের স্লাইসগুলো সামান্য স্যতেকরে গোলমরিচ যোগ করে নামিয়ে নিন।
শেষ ধাপে বাকি সব উপকরণ একত্রিত করে একটি কাঠের চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশনা করুন।