মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে। মাউশির আওতাধীন প্রতিটি কলেগকে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে তাদের ক্লাস রুটিন জমা দিতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির আওতাধীন সকল সরকারি কলেজের অধ্যক্ষদের নিশ্চিত করতে হবে যে, প্রতিষ্ঠানের চলমান ক্লাস রুটিন পিডিএফ এবং ওয়ার্ড ফাইল আকারে প্রস্তুত করা হচ্ছে। রুটিন প্রণয়নের সময় বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজি লেখার জন্য টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রস্তুতকৃত রুটিনটি আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির [email protected] ই-মেইলে পাঠাতে হবে। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে অধিদপ্তর সংশ্লিষ্ট কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এটি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে।