সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি যোগ করলেই টানা পাঁচ দিনের ছুটি মিলবে।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এর পরের দিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস যথারীতি চলবে। তাই ওই দিন ছুটি নিতে পারলে টানা পাঁচ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কারণ ২২ অক্টোবরের পরের দুদিন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।