ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন প্রচার ও অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা তাঁর বাসায় সাক্ষাত করতে গেলে তিনি এই ক্ষোভের কথা জানান।
নাহিদা বেগম বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না।’