অধিকাংশ মানুষের জীবনের স্বপ্নে থাকে নিজস্ব একটি ফ্ল্যাট। তবে ব্যক্তিগত চাহিদা এবং বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বিনিয়োগকারীদের জন্য প্রশ্নটি হওয়া উচিত, ফ্ল্যাট ক্রয়ের মাধ্যমে কি সত্যিই অর্থের সর্বোত্তম ব্যবহার হচ্ছে? সাধারণত মানুষ যুক্তি দেয় যে, ফ্ল্যাট কিনলে মাসিক ৪০ হাজার টাকা ভাড়া পরিশোধ করতে হবে না; কিন্তু এই হিসাবটি বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আসল বিষয়টি হলো, ফ্ল্যাট ক্রয়ে যে মূলধন খরচ করা হচ্ছে, তা যদি অন্য কোনো আর্থিক খাতে বিনিয়োগ করা হতো, তবে সেখানে কতটা আয় বা রিটার্ন পাওয়া সম্ভব ছিল—তা বিবেচনা করা জরুরি।
ফ্ল্যাট কেনা নাকি বিনিয়োগ, সঠিক সিদ্ধান্ত কী
২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৫ পূর্বাহ্ণ