চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বেশ কিছু এলাকায় আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের আওতায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের পাশের গাছপালা কাটার কাজ পরিচালনা করা হবে। উক্ত কারণে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নিম্নোক্ত এলাকাগুলোতে: চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুর পাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দে না পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহ এর মাজার ও এর আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।