মে মাসের দ্বিতীয় রোববারে বিশ্বজুড়ে মায়ের গুরুত্ব তুলে ধরে মা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে চপস্টিক ব্র্যান্ডের ‘চপস্টিক মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাজধানীর এয়ার ফোর্স বেজক্যাম্পে আয়োজিত ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে দিনব্যাপী শিশুদের জন্য নানা আনন্দঘন আয়োজন রাখা হয়েছিল। গেম, র্যাপিড ফায়ার এবং এয়ার ফোর্স বেজক্যাম্পের প্লে-গ্রাউন্ডে খেলার সুযোগ ছিল সকলের জন্য। এ ছাড়াও সন্তানদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সুষম পুষ্টি, ভালো খাবার ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম। কারিশমা সানু সভ্যতা নামের সংগীত পরিবেশনকারী দল তাদের কণ্ঠ দিয়ে অনুষ্ঠানে মুখরিত করে তোলে।
ছবি, কবিতা ও গানের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা চর্চা এবং তাদের সুস্থ বাল্যকাল নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে প্রতিবছর মা দিবস উপলক্ষে চপস্টিক মা ও সন্তানদের নিয়ে ফ্যামিলি ফান ডে উদযাপন করে আসছে।