গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ নিয়ে শুরু হয়েছে ‘সার্কেল ফেস্ট’ ক্যাম্পেইন। এই বিশেষ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের বিজয়ীদের নাম সম্প্রতি ঘোষণা করেছে সার্কেল। প্রথম সপ্তাহের প্রতিযোগিতায় আইফোন জিতেছেন ঢাকার শাহবাগের মো. দাউদুল ইসলাম। এছাড়া কেরানীগঞ্জের আমিনুল ইসলাম জিতেছেন পিএস৫ এবং শাহবাগের আয়েশা খাতুন জিতেছেন একটি স্মার্টওয়াচ।
সার্কেল ফেস্টের আওতায় গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। নির্দিষ্টভাবে ৬৯৯ টাকার কম্বো প্যাক কিনে প্রতি সপ্তাহে আইফোন, পিএস৫ ও স্মার্টওয়াচ জেতার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। এই কম্বো প্যাকটিতে ৩০ দিন মেয়াদে মোট ৬০ জিবি ইন্টারনেট এবং ৬০০ মিনিট কথা বলার সুবিধা রয়েছে।
দ্বিতীয় সপ্তাহের ক্যাম্পেইনে অংশ নিতে হলে গ্রাহকদের যেকোনো চ্যানেলের মাধ্যমে ৬৯৯ টাকার এই কম্বো প্যাকটি কিনে রেজিস্ট্রেশন করতে হবে। প্যাকটি কেনার পর যত দ্রুত সম্ভব অন্তত ৮ জিবি ইন্টারনেট এবং ১০০ মিনিট ব্যবহার সম্পন্ন করতে হবে। প্রতি সপ্তাহে এই তিনটি শর্ত সবার আগে পূরণকারী প্রথম তিনজন গ্রাহক যথাক্রমে আইফোন, পিএস৫ ও স্মার্টওয়াচ পুরস্কার হিসেবে পাবেন।
উল্লেখ্য যে, ১২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই ক্যাম্পেইনটি চলবে। প্রতি সপ্তাহের শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। তবে এই অফারের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য।
সার্কেল ফেস্টের মাধ্যমে নিয়মিত মোবাইল প্যাক ব্যবহারের পাশাপাশি গ্রাহকদের জন্য বাড়তি আনন্দ এবং আকর্ষণীয় পুরস্কার জেতার পরিবেশ তৈরি করছে সার্কেল। আগ্রহী গ্রাহকেরা অংশগ্রহণ করতে এই লিঙ্কে নিবন্ধন করতে পারেন (https://megacampaign.gamize.com/)।