শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৬ শিক্ষাবর্ষের স্কুল ও কলেজ ছুটির তালিকা সংশোধন করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে দেওয়া ছুটির তারিখ পরিবর্তন করে নতুন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, "ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০/০৫/২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো।"

এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটির কথা উল্লেখ ছিল। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে ধারণা করা হয়েছিল।