ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের সাবেক ছাত্রী রাইসা শাম্মা এখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে পড়াশোনা করছেন। সাম্প্রতিক আইইএলটিএস (IELTS) পরীক্ষায় তিনি সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন।

পরীক্ষার এই সাফল্য নিয়ে রাইসা শাম্মা জানান, এটি কেবল একটি ভালো ফলাফল নয়, বরং তার ছোটবেলা থেকে গড়ে ওঠা কিছু নির্দিষ্ট অভ্যাসের ফল। তিনি বলেন, ‘আইইএলটিএস পরীক্ষায় ৯–এ ৯ পাওয়া আমার জন্য শুধু একটি ভালো ফল নয়; বরং ছোটবেলা থেকে তৈরি হওয়া কিছু অভ্যাসের ফল।..আমার বিশ্বাস, কোনো দক্ষতা এক দিনে তৈরি হয় না। ইংরেজি ভাষার সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ, নিয়মিত পড়ার অভ্যাস, ইংরেজি কনটেন্ট দেখা এবং শেখার আগ্রহ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।’