ঘরে বসেই তৈরি করুন স্বাদে ও গন্ধে অসাধারণ জাফরানি সুজির হালুয়া। এই মিষ্টির জন্য প্রয়োজন হবে ১ কাপ সুজি, সিকি কাপ ঘি, আধা কাপ চিনি, ১ কাপ দুধ, ১ চা-চামচ জাফরান, ১ চিমটি লবণ, ২ চা-চামচ পেস্তা ও কাঠবাদামকুচি, ১ চা-চামচ এলাচিগুঁড়া এবং সাজানোর জন্য কিশমিশ।

প্রথমে দুধের সাথে জাফরান মিশিয়ে রাখুন। এরপর একটি প্যান চুলায় রেখে তাতে সুজি দিয়ে টালতে শুরু করুন। সুজির রং একটু লালচে হয়ে আসলে তার মধ্যে অর্ধেক ঘি যোগ করুন। সুজি একটু ভেজে নেওয়ার পর ধীরে ধীরে দুধ ও জাফরান মিশ্রণ ঢালুন এবং বারবার নাড়তে থাকুন।

এরপর চিনি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন। শেষ ধাপে বাদামকুচি, কিশমিশ এবং এলাচি গুঁড়া ছড়িয়ে দিন। সব উপাদান মিশে গেলেই আগুন থেকে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে সাজিয়ে পরিবেশন করুন।