পটুয়াখালীর বাউফল উপজেলায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, বাউফল সদর ইউনিয়নের বাসিন্দা গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫২) ঢাকায় জমি কেনাবেচার ব্যবসা করেন। তিনি অভিযোগ করেন, একজন বিএনপি নেতা তাকে পুড়িয়ে হত্যা করার হুমকি দিয়েছেন। এ ঘটনার প্রমাণ হিসেবে ১ মিনিট ৫৭ সেকেন্ড দৈর্ঘ্যের একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে বিএনপি নেতা বলেছেন, 'শখ জাগছে, আপনারে জ্যাতা পুড়মু'।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গোবিন্দ চন্দ্র মণ্ডল গতকাল বৃহস্পতিবার বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানা সূত্রে জানা যায়, জিডি করা হলেও এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।