তালের চাটনি বানাতে যা যা লাগবে, তা নিচে দেওয়া হলো।

উপকরণ:
তালের ক্বাথ ১ কাপ, শর্ষের তেল ১ চা-চামচ, শুকনা মরিচ ২টি, পাঁচফোড়ন আধা চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, চিনি বা গুড় আধা কাপ বা স্বাদ অনুযায়ী, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চা-চামচ।

প্রণালী:
প্রথমে তালের ক্বাথ ভালোভাবে ছেঁকে নিন, যেন তাতে আঁশ না থাকে। কড়াইয়ে শর্ষের তেল গরম করে তাতে শুকনা মরিচ ও পাঁচফোড়ন ছেড়ে দিন। আদা দিয়ে সামান্য ভেজে নিয়ে তালের ক্বাথ ঢেলে দিন। লবণ, তেঁতুলের ক্বাথ ও চিনি বা গুড় দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। কিশমিশ দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না চাটনি ঘন হয়। সবশেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। ঠান্ডা হয়ে গেলে চাটনি আরও ঘন হবে।