গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বলেছেন, ‘স্বাধীনতা মানে যা ইচ্ছে তাই লেখা যাবে না।’ তিনি গুজব, গুঞ্জন ও অপতথ্য বর্জন করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন 'মিট দ্য রিপোর্টার্স'-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও চিন্তা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশে ডেঙ্গু পরিস্থিতি ঝুঁকির দিকে রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতার মাধ্যমে ঝুঁকি মোকাবিলা করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার গঠনের আগের পাঁচ বছর সঠিকভাবে টিকা না দেওয়ায় হামে শিশুদের মৃত্যু বেশি হয়েছে।’