আমি যদি নাই ফিরি আর, তবুও যত্নে থেকো রোজ,কোথায় যে দেখা হয়ে যাবে, কিছুই কি বলা যায় ঠিক?খাদি আর নরম পোশাকে তোমাকেই মানায় প্রবল,বিচালি রঙের জামা দুটো পরে যেয়ো এদিক-সেদিক।তোমার দেহাতি অবয়ব সুপ্রাচীন দেয়ালের মতো,আদিম বৃক্ষের মতো স্থির, যে কখনো মাড়ায় না তৃণএ শহরে চেনা অলিগলি, দেখা হয়ে যাবে কোনো দিন,আমি যে সত্যিই আর নেই— তুমিও কি নিশ্চিত জানো?

সার্ত্রের অস্তিত্ববাদ: মানুষ কি নিজেই নিজের নির্মাতা
২১ জুন, ২০২৬ এ ১২:৫৬ অপরাহ্ণ





