দেশের বিভিন্ন পোশাক কারখানায় ‘ভূত’ দেখার গুজব ছড়িয়ে পড়েছে। কিছু এলাকায় কারখানার বাথরুমে ভূত দেখা যাওয়ার খবর ছড়ালে অন্যত্র ‘জিনে ধরেছে’ বলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবার কোথাও একজন শ্রমিক অসুস্থ হওয়ার পর একে একে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, সত্যিই কি পোশাক কারখানায় ভূত দেখা যাচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?

এ বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ বলেন, "মানুষ ইচ্ছা করে এসব করে না। মানসিক চাপ, পারিবারিক–সামাজিক দ্বন্দ্বের কারণে কনভারশন ডিজঅর্ডার হয়।"