প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার (১৬ সেপ্টেম্বর) একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকর্তাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।