নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আলোচনা চলছে। তবে ভোটের তারিঘ ঘোষণা নিয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে মন্তব্য করে বলেন, "গণতন্ত্র মানে শুধু এক দিনের ভোট নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কীভাবে পূরণ করা হবে, তা নির্ধারিত হয়।"
তিনি আরও বলেন, "দীর্ঘ সময় ধরে চলে আসা ফ্যাসিজম অল্প সময়ে পুরোপুরি মূলোৎপাটন করা সম্ভব নয়। তবে গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা দেখা গেছে।"
ফ্যাসিবাদ পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।