প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংবাদ সম্মেলনে কী বিষয়ে বক্তব্য রাখা হবে, তা নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।