রাজধানীর ধানমন্ডিতে মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘দ্য ফান্ডাস ইন ক্লিনিক্যাল মেডিসিন: আ গাইড টু ডাইরেক্ট অপথালমোস্কোপি’ শিরোনামে একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির লেখক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক কাজী তারিকুল ইসলাম। শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

বইটিতে ক্লিনিক্যাল মেডিসিনে ‘ফান্ডাস’ বা চোখের পেছনের অংশের রেটিনা, অপটিক ডিস্ক ও রক্তনালি পর্যবেক্ষণের গুরুত্ব এবং ডাইরেক্ট অপথালমোস্কোপির ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হয়েছে। ফান্ডাস পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র চোখের রোগই নয়, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বিভিন্ন সিস্টেমিক রোগের প্রভাব সম্পর্কেও চিকিৎসকরা ধারণা লাভ করতে পারেন। এ কারণে রোগী মূল্যায়নে এই পরীক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

অধ্যাপক কাজী তারিকুল ইসলাম জানান, মেডিসিনের চিকিৎসক, প্রশিক্ষণরত চিকিৎসক এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসে যুক্তদের জন্য বইটি একটি কার্যকরী গাইড হিসেবে কাজে আসবে। তিনি ক্লিনিক্যাল মেডিসিনের সাথে ফান্ডাস পরীক্ষার সম্পর্ক এবং রোগী মূল্যায়নে এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেছেন।

অনুষ্ঠানে এসকেএফের মার্কেটিং অ্যান্ড সেলসের পরিচালক বিনয় দাস ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বইটির লেখকসহ উপস্থিত সকল চিকিৎসক, অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। বিনয় দাস বলেন, "চিকিৎসকদের জ্ঞান ও ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের বৈজ্ঞানিক ও শিক্ষামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, চিকিৎসকদের জন্য কার্যকর ও প্রাসঙ্গিক বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ে এসকেএফ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থাকবে।"

এছাড়া অনুষ্ঠানে ব্র্যান্ড পার্টনার হিসেবে উপস্থিত ছিল এমাজিড এল। এটি এমপাগ্লিফ্লোজিন আইএনএন ও লিনাগ্লিপটিন আইএনএনের সমন্বয়ে তৈরি একটি ওষুধ।