পিতার বুকে গজাচ্ছে ঘাসকবরে, দূরে ভেসে যাওয়া মেঘতুমি তো জানোকবরস্থানের কুয়াশা কতট ঘন? দেখা না পাইতোমায় পিতা।যে যায় সে কি চিরতরে যায়?তবে যে লিখা আছে কিতাবে গীতায়এ জগতে হারায় না কিছুইহারানোর নেই কিছু আরপিতাকে তো আমি নিয়ে আসিনি।তবু কেন যে ব্যাকুল ঘাসকবরে গজায়কী হারানো সে লুকাতে তবে চায়?আর দূরে দূরে মেঘকী দুঃখ বাতাসে নিয়েকবরের কুয়াশার কি জানে?ফুল ঝরে গেলে কী ব্যথা জাগেশাখায় শাখায়।আর কোন দুঃখে ঘন কুয়াশার ভেতরশিশির চোখে নিয়ে পিতার কবরে ঘাস গজায়।
জীবনের নির্যাসে সৃষ্টি করেছেন তাঁর সময়
১৬ আগস্ট, ২০২৬ এ ৮:১১ অপরাহ্ণ