জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক দেশ ত্যাগ করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেন।

ওমরাহ শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে তাঁর। জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব এই তথ্য নিশ্চিত করেছেন।