ই-জোন এইচআরএম লিমিটেড (E-Zone HRM Limited) ডাটা এন্ট্রি অপারেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আউটসোর্সিং চুক্তির মাধ্যমে মোট পাঁচ হাজার জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির বিবরণ অনুযায়ী, পদের নাম 'ডাটা এন্ট্রি অপারেটর' এবং মোট পদ সংখ্যা ৫,০০০। আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বেতন ও ভাতার বিষয়ে জানানো হয়েছে যে, শর্ত সাপেক্ষে মাসিক বেতন থাকবে ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা।

নিয়োগের ধরন চুক্তিভিত্তিক, যার মেয়াদ ১৮ মাস। কর্মস্থল দেশের ৫৩টি জেলার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নির্ধারিত হয়েছে।

আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের form.ezjobsbd.com লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং সেখান থেকে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আবেদনের শেষ সময়সীমা ২০ সেপ্টেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট পরিদর্শন করা যেতে পারে।