পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক ৭টি ক্যাটাগরিতে মোট ২৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদের বিবরণ ও বেতন তালিকা নিচে দেওয়া হলো:
১. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ফুল-স্ট্যাক): ৪টি পদ, মাসিক বেতন ১,৬০,০০০ টাকা।
২. সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ফুল-স্ট্যাক): ১৬টি পদ, মাসিক বেতন ১,২০,০০০ টাকা।
৩. সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার: ৩টি পদ, মাসিক বেতন ১,২০,০০০ টাকা।
৪. সিনিয়র মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার: ১টি পদ, মাসিক বেতন ১,৬০,০০০ টাকা।
৫. মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার: ১টি পদ, মাসিক বেতন ১,২০,০০০ টাকা।
৬. ডেটা আর্কিটেক্ট: ১টি পদ, মাসিক বেতন ১,৬০,০০০ টাকা।
৭. আরপি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট: ১টি পদ, মাসিক বেতন ২,০০,০০০ টাকা।
চাকরির প্রাথমিক মেয়াদ পদভেদে ভিন্ন হবে। কিছু পদের ক্ষেত্রে এটি ১ বছর, আবার কিছু ক্ষেত্রে ২ বছর বা ৪ বছর হতে পারে।
আবেদনকারীদের অবশ্যই সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে।