মতিঝিলে ইসলামী বাংক বাংলাদেশ পিএলসির পধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া ‘সচেতন গরাহক ফোরাম’ ও চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা রোববার কর্মসূচি শেষ করে সরে গেছেন। তবে দই পক্ষই জানিয়েছে, আগামীকাল সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী বাংক টাওয়ারের সামনে দই পক্ষের কর্মসূচি ঘিরে তীব্র উতেজনা তৈরি হয়। গরাহক ফোরাম বাংকটিকে এস আলম গ্রুপের পভাবমুক্ত রাখা, সুশাসন নিশ্চিত করা ও আমানতকারীদের সwার্থ রক্ষার দাবি জানায়। একই সময়ে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নেন।
সকাল থেক দই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১টার দিকে উভয় পক্ষ নিজ নিজ কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করে। এ সময় ব্যাংক পাড়ায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
‘সচেতন গ্রাহক ফোরামের’ পক্ষ থেকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা, এস আলমের সময় নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল এবং যোগ্য পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন দাবি জানানো হয়। অন্যদিকে, অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ জানান, যেকোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এবং জনদুর্ভোগ এড়াতে নির্দিষ্ট বা উপযুক্ত স্থানে করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে ইসলামী ব্যাংককেন্দ্রিক এ কর্মসূচির সঙ্গে কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো কর্মসূচির সংশ্লিষ্টতার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানান তিনি।