রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের অবস্থান কর্মসূচির কারণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এবং ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বিপরীত দাবিতে এখানে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মীরা এস আলমের প্রভাবমুক্ত ব্যাংক প্রতিষ্ঠা, তার আমলে অবৈধভাবে নিয়োপ্রাপ্তদের নিয়োগ বাতিল এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। অন্যদিকে, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা তাদের স্বপদে পুনর্বহালের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।