স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে—এমন খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে প্রতিমন্ত্রীর দপ্তর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বার্তায় প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান এ দাবি করেন।

বার্তায় বলা হয়, প্রতিমন্ত্রী শুক্রবার দিনভর নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এ সময় তার গাড়ি কোনো ধরনের সড়ক দুর্ঘটনার শিকার হয়নি।

প্রেস সেক্রেটারি বলেন, প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে—এমন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্য বোধগম্য নয়। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো গুজব বা অসত্য তথ্য প্রচার না করার জন্য সাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে।