২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৬ মিনিট পর্যন্ত নিউইয়র্কের দৃশ্য অন্য কোনো দিনের মতোই স্বাভাবিক ছিল। তখনো কেউ জানত না, আগামী কয়েক মিনিটেই বিশ্ব ইতিহাসের গতিপথ চিরকালের জন্য বদলে যাবে। কেউ কল্পনাও করেননি, এই ভয়াবহ সকালটি মানুষের স্মৃতিতে '৯/১১' নামে খোদাই হয়ে থাকবে।
সেদিন থেকে আজ ২৫ বছর পার হলেও সেই ঘটনার রেশ এখনো টাটকা। বিশ্বজুড়ে এ নিয়ে আলোচনা চলছে এবং ঘটনার আড়ালে থাকা সত্যগুলো উন্মোচিত হচ্ছে। প্রশ্নটি এখনো অমীমাংসিত—সেদিন আসলেই কী ঘটেছিল?