বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন অধ্যায় শুরু করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই ব্র্যান্ড ওটিস এলিভেটর এবং সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠানটি।
সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রিম গ্রুপের পক্ষে সই করেন গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সরকার এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত খান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৪টি জেলায় সেবা প্রদানের সক্ষমতা নিয়ে কাজ করছে রিম ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানটি দ্রুতগতির এলিভেটর সরবরাহ, পেশাদার স্থাপন ও কমিশনিং, নিয়মিত মান পরীক্ষা এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, বাংলাদেশে প্রথমবারের মতো ওটিস জেন-৩ টিএম সিরিজ এলিভেটর চালু করার গৌরব অর্জন করেছে রিম। প্রতিষ্ঠানটির দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল দল প্রতিটি এলিভেটর স্থাপনের ক্ষেত্রে নিরাপত্তা, কর্মদক্ষতা এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতা নিশ্চিত করছে বলে উল্লেখ করা হয়েছে।