ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চার সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত একটি আদেশে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদেশে উল্লেখিত তালিকা অনুযায়ী, পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক-মিরপুর বিভাগের পল্লবী জোনে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-গুলশান বিভাগের বাড্ডা জোনে বদলি করা হয়েছে।
একই আদেশে রমনা বিভাগের (পেট্রোল-রমনা) সহকারী পুলিশ কমিশনার সৌমিক হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের গুলশান জোনে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগ দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের মহাখালী জোনে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।