ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, শফিকুল ইসলামকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।