আজ ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে। ২০২৫ সালের এই দিনে ডাকসুর ভোট গ্রহণ হয়, যেখানে বেশির ভাগ পদে জয়ী হয় ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তবে এক বছর পরে এসে দেখা যাচ্ছে, আবাসনসংকট, খাদ্যের মান, ক্যাম্পাসে নিরাপত্তা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডাকসুর প্রতিশ্রুতির সামান্যই পূরণ হয়েছে।