বগুড়া শহর ও সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনে জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে বগুড়া শহর নেটওয়ার্কের আওতাভুক্ত আবাসিক, বাণিজ্যিক, শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার ইউনিট এবং সিএনজি স্টেশনসহ সকল শ্রেণির গ্রাহকদের সাময়িকভাবে গ্যাস সংকটের সম্মুখীন হতে হবে।
জরুরি প্রয়োজনে এই সাময়িক অসুবিধার জন্য পিজিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।