আকিজ সিরামিকস লিমিটেড ও আকিজ টেবিলওয়্যারে দুই কর্মকর্তাকে উচ্চতর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ আশরাফুল হক আকিজ সিরামিকস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
একই সময়ে আকিজ টেবিলওয়্যারে সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) পদে পদোন্নতি পেয়েছেন মাহবুবুর রহমান। তিনিও একই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আশরাফুল হক দীর্ঘদিন ধরে আকিজ সিরামিকসের সেলস অ্যান্ড মার্কেটিং টিমের নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। এই সময়কালে আকিজ সিরামিকস দেশের সিরামিক টাইলস শিল্পের অন্যতম শীর্ষ বিক্রীত ব্র্যান্ড হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে, মাহবুবুর রহমান আকিজ টেবিলওয়্যারের সেলস অ্যান্ড মার্কেটিং কার্যক্রম পরিচালনায় দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। তার অবদানে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও বাজার সম্প্রসারণ ত্বরান্বিত হয় এবং ব্র্যান্ডের অবস্থান শক্তিশালী হয়। তাঁর নেতৃত্বে দেশীয় বাজারে আকিজ টেবিলওয়্যারের উপস্থিতি আরও সুদৃঢ় হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্র্যান্ডটির পরিধি ধারাবাহিকভাবে বাড়ছে।