পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের শীর্ষ বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম অধিবেশনের সমাপনী ও ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতির আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণের ঠিক আগে, বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় ড. খলিলুর রহমান একটি মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। এসময় তিনি সভাপতি হিসেবে আগামী অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।

শপথ শেষে আজ রাত ১টায় অনুষ্ঠিত হতে যাওয়া ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় তিনি সভাপতিত্ব করবেন।