সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি পথ থেকে সরে যাওয়ায় সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বগুড়ার সান্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনটির পেছনের লাগেজ ভ্যানের বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে বলে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে। তাৎক্ষণিক এ বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পেলে পরে তা সংযুক্ত করা হবে।