আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস গত ৩১ আগস্ট জেলার চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। বিশ্লেষণে দেখা যায়, তালিকায় নতুন করে ৭ হাজার ৮৩ জন ভোটার যুক্ত হয়েছেন। এতে পুরুষ ভোটার ৪ হাজার ৭৭৬ জন, নারী ২ হাজার ৩০৬ জন এবং হিজড়া সম্প্রদায়ের একজন ভোটার অন্তর্ভুক্ত আছেন। ফলে জেলার মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৮৯ হাজার ৮২৫ থেকে বেড়ে ২০ লাখ ৯৬ হাজার ৯০৮ দাঁড়িয়েছে। বর্তমানে এতে পুরুষ ভোটার ১০ লাখ ৭১ হাজার ১৮৫ জন, নারী ১০ লাখ ২৫ হাজার ৬৮৯ জন এবং হিজড়া ভোটার ৩৪ জন রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা স্বাক্ষরিত পরিসংখ্যান অনুযায়ী, ছাতক উপজেলায় সর্বাধিক ১ হাজার ৫১ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৭১২ জন ও নারী ৩৩৯ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এই উপজেলার মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬৪ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ২৫৭ জন ও নারী ১ লাখ ৫৯ হাজার ৮০৭ জন। অন্যদিকে, মধ্যনগর উপজেলায় সর্বনিম্ন ২১৪ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এতে পুরুষ ১১৯ জন ও নারী ৯৫ জন অন্তর্ভুক্ত। বর্তমানে মধ্যনগরে মোট ভোটার ৭৭ হাজার ৯৩৫ জন, যার মধ্যে পুরুষ ৪০ হাজার ১৭১ জন ও নারী ৩৭ হাজার ৭৬৪ জন।

সুনামগঞ্জ সদর উপজেলায় নতুন ভোটার ৭৮০ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৫২৯ জন ও নারী ২৫১ জন অন্তর্ভুক্ত। বর্তমানে সদরে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭০৯ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ১৭২ জন, নারী ১ লাখ ১৬ হাজার ৫২৭ জন ও হিজড়া ১০ জন। বিশ্বম্ভরপুরে নতুন ভোটার ৬১১ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৩৭৮ জন ও নারী ২৩৩ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ১ লাখ ৩৭ হাজার ২৮৩ জন, যার মধ্যে পুরুষ ৬৯ হাজার ৯৪৪ জন, নারী ৬৭ হাজার ৩৩৫ জন ও হিজড়া ৪ জন। ধর্মপাশা উপজেলায় নতুন ভোটার ৩৩১ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ২১৪ জন ও নারী ১১৭ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ১ লাখ ১৪ হাজার ১৩৩ জন, যার মধ্যে পুরুষ ৫৭ হাজার ৬২৯ জন, নারী ৫৬ হাজার ৫০৩ জন ও হিজড়া ১ জন। দোয়ারাবাজারে নতুন ভোটার ৬৫১ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৫৩২ জন, নারী ১১৮ জন ও হিজড়া ১ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ২ লাখ ১ হাজার ৭৬২ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৩০৩ জন, নারী ৯৮ হাজার ৪৫৭ জন ও হিজড়া ২ জন। তাহিরপুরে নতুন ভোটার ৫৬১ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৩৭০ জন ও নারী ১৯১ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৮৫ জন, যার মধ্যে পুরুষ ৮৭ হাজার ৭২৫ জন, নারী ৮৩ হাজার ৬৫৩ জন ও হিজড়া ৭ জন। দিরাইয়ে নতুন ভোটার ৬১৮ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৪০৯ জন ও নারী ২০৯ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৫৭১ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ৭ হাজার ২১২ জন, নারী ১ লাখ ৩ হাজার ৩৫৮ জন ও হিজড়া ১ জন। জামালগঞ্জ উপজেলায় নতুন ভোটার ৪৩২ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৩২০ জন ও নারী ১১২ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৮২ জন, যার মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৭২ জন, নারী ৬৮ হাজার ৬০৭ জন ও হিজড়া ৩ জন। শাল্লা উপজেলায় নতুন ভোটার ৩৩৬ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ২০৯ জন ও নারী ১২৭ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ৯৮ হাজার ২২৭ জন, যার মধ্যে পুরুষ ৪৯ হাজার ৩৬১ জন ও নারী ৪৮ হাজার ৮৬৬ জন। শান্তিগঞ্জ উপজেলায় নতুন ভোটার ৭১৮ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৫০৬ জন, নারী ২১২ জন ও হিজড়া ১১ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৬৬ জন, যার মধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫২ জন, নারী ৭৫ হাজার ৭১২ জন ও হিজড়া ২ জন। জগন্নাথপুরে নতুন ভোটার ৭৮০ জন যুক্ত হয়েছেন। এতে পুরুষ ৪৭৮ জন ও নারী ৩০২ জন অন্তর্ভুক্ত। বর্তমানে এখানে মোট ভোটার ২ লাখ ২১ হাজার ১৯১ জন, যার মধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৮৭ জন, নারী ১ লাখ ৯ হাজার ১০০ জন ও হিজড়া ৪ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, "আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। গত ৩১ আগস্ট দাবি-আপত্তি নিষ্পত্তির মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রকাশিত খসড়া তালিকার ওপর প্রাপ্ত ১২০টি দাবি-আপত্তির মধ্যে ১০৫টি গ্রহণ করা হয়েছে এবং ১৫টি বাতিল করা হয়েছে।"

তিনি আরও জানান, "চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, জেলায় বর্তমানে সর্বমোট ভোটার ২০ লাখ ৯৬ হাজার ৯০৮ জন। এর মধ্যে ১০ লাখ ৭১ হাজার ১৮৫ জন পুরুষ, ১০ লাখ ২৫ হাজার ৬৮৯ জন নারী এবং ৩৪ জন হিজড়া সম্প্রদায়ের ভোটার রয়েছেন।"

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেয়। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, গত ৩১ জুলাইয়ের মধ্যে যাদের ভোটার নিবন্ধনের যোগ্যতা হয়েছে অথবা যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার আগে, তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।