সোমবার (৭ সেপ্টেম্বর) দিনটি কারও জন্য নতুন সুযোগ ও ভালো খবর নিয়ে আসতে পারে, তবে অন্যদের ক্ষেত্রে অর্থচিন্তা বা পারিবারিক টানাপোড়েন বাড়তে পারে। ব্যবসা, চাকরি, পরিবার, প্রেম ও অর্থ—এই পাঁচটি বিষয়কে সামনে রেখে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন কাটবে, কোথায় সতর্ক থাকা জরুরি এবং কোথায় সাফল্যের সম্ভাবনা রয়েছে, তা বিস্তারিত নিচে দেওয়া হলো।

মেষ (২১ মার্চ–১৯ এপ্রিল)
বড় কোনো পরিকল্পনার চেয়ে ছোট পরিকল্পনায় বেশি সাফল্য পেতে পারেন। দয়ালু স্বভাব বজায় রাখলে দিনটি সুখে কাটবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। স্পষ্টবক্তা হওয়া সত্ত্বেও নিজের কথা বলতে না পারার সমস্যা থাকতে পারে। আত্মবিশ্বাস ভালো থাকলেও কাজের গতিতে কিছুটা মন্দা লক্ষ্য করা যেতে পারে।

বৃষ (২০ এপ্রিল–২০ মে)
সন্তানদের নিয়ে দীর্ঘদিনের চিন্তা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে মান-সম্মান বৃদ্ধির দিন হিসেবে এটি গণ্য হবে। দিনের শেষে বেশ কিছু প্রাপ্তি আপনার অপেক্ষায় থাকবে। আর্থিকভাবে কাউকে সহায়তা করতে হতে পারে। বাড়ির মূল্যবান কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ধর্মীয় কাজে যাওয়ার পরিকল্পনা থাকলে তা বাতিল করবেন না।

মিথুন (২১ মে–২০ জনু )
মনের কথার ওপর ভরসা করে চলতে পারেন, কারণ অনেক সময় মনের ইচ্ছাই পূরণ হয়। পড়ে থাকা ছোটখাটো কাজগুলো সেরে ফেলতে পারবেন। পরিবারের সুখের দিকে তাকিয়ে নিজেকে ব্যস্ত রাখতে হবে। দিনের শুরুতে গতি ধীর থাকলেও সন্ধ্যায় সাফল্য আসবে। মায়ের সঙ্গে সময় কাটানোর জন্য এটি শুভ সময়।

কন্যা (২৩ আগস্ট–২২ সেপ্টেম্বর)
সকাল থেকে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। বন্ধুদের মধ্যে আপনার গুরুত্ব বেড়ে যাবে। কাউকে অপ্রিয় সত্য বলতে যাবেন না। পরিবারের একজন সদস্যের সমর্থন নাও পেতে পারেন। মনের ইচ্ছা পূরণের জন্য এটি উত্তম দিন। বাড়িতে অতিথি আসতে পারে। বাবার পরামর্শ লাভদায়ক হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
কর্মক্ষেত্রে সংঘবদ্ধ হয়ে কাজ করলে ভালো ফল পাবেন। গোপন কথা শেয়ার করার আগে সঠিক মানুষ বেছে নিন। কারও সাহায্যের অনুরোধ এলে দ্রুত সাড়া দিন। যানবাহনে চড়ার সময় সতর্ক থাকুন। মা আপনার কাছে কিছু আবদার করতে পারেন। দুঃখ ভাগ করে নেওয়ার সঙ্গী পাবেন। ব্যবসায় সামান্য মন্দা থাকতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
ছোট বা বড় যাই হোক, পরিকল্পনা থাকলে তা সকালের দিকেই মিটিয়ে নিন। নতুন কিছু শেখার জন্য এটি উপযুক্ত সময়। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। সন্তানদের সিদ্ধান্ত শোনা এবং তার সঠিক বিচার করা জরুরি। খরচ কম থাকলেও স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।

ধনু (২২ নভেম্বর–২১ ডিসেম্বর)
অতিরিক্ত স্পষ্টবক্তা হওয়ার কারণে কর্মক্ষেত্রে ভালো সুনাম অর্জন করতে পারবেন। পরিবারের আনন্দ বজায় রাখতে নিজের ইচ্ছাকে কম গুরুত্ব দিন। কারও হিংসার শিকার হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়বে। কারও সঙ্গে অর্থ বিনিময়ের উদ্দেশ্যে যাবেন না। পায়ে চোট লাগতে পারে, তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।

মকর (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
প্রতিটি বিষয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। ভুল ওষুধ সেবনে শরীর খারাপ হতে পারে, তাই সতর্ক থাকুন। গুরুজনেরা ভালো উপদেশ দেবেন। সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। ঋণ শোধের দিন হিসেবে এটি গণ্য হবে। বন্ধুরা ঠকানোর চেষ্টা করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব কমে যেতে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি )
কর্মক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিলে ঠান্ডা মাথায় সমাধান খুঁজুন। পুরনো কর্মচারী তার মনোভাবে মুগ্ধ করবে। মায়ের কথায় মিষ্টতা না থাকলেও তা আপনার পক্ষে ভীষণ উপকারী প্রমাণিত হবে। অবিবাহিতরা কোনো সুসংবাদ পেতে পারেন। বন্ধুমহলে মনের কথা শেয়ার করবেন না। পড়ুয়াদের মধ্যে চিন্তা বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
আপনার সহজ ভাবনাকে অন্যরা জটিল করে নিতে পারে। বিনোদনে অতিরিক্ত আগ্রহ দেখানো ঠিক হবে না। সামান্য পরিমাণে হলেও সঞ্চয় করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে আনন্দ পাবেন। রাজনৈতিক কাজে নিপুণতা বাড়াতে হবে। আপনি সহায়তা করলে স্ত্রীর উন্নতি ঘটবে।

সূত্র: আনন্দবাজার