দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল-১, সেমিস্টার-১-এ ছাত্রছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে।